এভারকেয়ার হাসপাতালে কঠোর নিরাপত্তা জোরদার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:৪৯ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ভিড় বাড়তে থাকে। শোকাবহ এই পরিস্থিতিতে হাসপাতাল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, এভারকেয়ার হাসপাতালের প্রধান ফটক ও আশপাশের এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের চারপাশে ব্যারিকেড স্থাপন করে যান চলাচল সীমিত করা হয়।

আরও পড়ুন: ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর অনেক বিএনপি নেতাকর্মী হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করেন। তবে নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা বাহিনী কাউকে ভেতরে ঢুকতে দেয়নি। এতে হাসপাতালের সামনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।

এর আগে মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

আরও পড়ুন: এবার ফ্যাসিস্ট দোসরদের অপতথ্যের শিকার তথ্য সচিব

গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তা আর সম্ভব হয়নি।