নির্বাচন ও গণভোট উদযাপনমুখর ও নিরাপদ হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:১৪ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশে উৎসবমুখর, অবাধ ও সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বারিধারা ডিওএইচএসের স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদানের পর সাংবাদিকদের তিনি বলেন, দেশের কোথাও কোনো ভোটকেন্দ্র দখলের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় থাকায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত

একজনের ভোট অন্যজন দিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম উল্লেখ করে তিনি বলেন, “যদি কোনো প্রমাণ বা ভিডিও থাকে, আমরা তা কঠোরভাবে খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সমন্বয়ে গঠিত নিরাপত্তা বলয় দেশের প্রতিটি জেলায় নিশ্ছিদ্র নজরদারি বজায় রেখেছে। ভোটাররা উৎসবমুখরভাবে ভোট দিচ্ছেন, যা বর্তমান নির্বাচনী ব্যবস্থার প্রতি তাদের আস্থা প্রমাণ করছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনের পরও নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখার নির্দেশ দিয়েছেন যাতে ফলাফল ঘোষণার আগে কোনো অনাকাঙ্ক্ষিত সহিংসতা না ঘটে। তিনি দেশবাসীকে ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে ভোটগ্রহণে অংশ নেওয়ার আহ্বান জানান।