প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি পিএস-এপিএস ও প্রোটোকল অফিসার নিয়োগ
প্রধানমন্ত্রী নিয়োগের পর তারেক রহমানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারি একান্ত সচিব, সহকারী একান্ত সচিব-১ ও প্রোটোকল অফিসার নিয়োগ করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী যতদিন দায়িত্বে থাকবেন অথবা তাকে এ পদে বহাল রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা-মায়ের কবর জিয়ারত করলেন
এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তার নিয়োগও কার্যকর থাকবে।
অপর প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেনকে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: শপথ গ্রহণের সঙ্গে ভেঙে গেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ
সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট নিয়োগসমূহ অবিলম্বে কার্যকর হবে।





