মনজুর মোরশেদ চৌধুরী নতুন স্বরাষ্ট্র সচিব

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৩০ অপরাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকার এক বছরের জন্য মনজুর মোরশেদ চৌধুরী-কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আলী হোসেন ফকির নতুন আইজিপি নিয়োগে পুলিশে স্বস্তি

নিয়োগের শর্তে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্যান্য পেশা, ব্যবসা বা কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী। অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ফের রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম, এক বছরের চুক্তিতে নিয়োগ