মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ল বিভিন্ন দেশ
ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ছুটিতে দেশে আসা প্রবাসী কর্মীদের ভিসা নিয়ে সুখবর দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতগামী প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে।
শনিবার মন্ত্রণালয়ের জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ডিএমপির ১০ কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশে ছুটিতে অবস্থানকালে যেসব কর্মীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে এবং এই মুহূর্তে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা সম্ভব হচ্ছে না, তাদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলো কিছু বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন থেকে বাংলাদেশে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য সংশ্লিষ্ট নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে হবে অথবা অনলাইনে আবেদন করতে হবে।
আরও পড়ুন: মির্জা আব্বাসকে রোববার সিঙ্গাপুর নেওয়া হবে উন্নত চিকিৎসার জন্য
এছাড়া কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সরকার ইতোমধ্যে যেসব এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে, সেগুলোর মেয়াদ এক মাস বৃদ্ধি করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট প্রবাসী কর্মী ও সংশ্লিষ্টদের অবগতির জন্যই এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।





