ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৩ পূর্বাহ্ন, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ৫:০৩ পূর্বাহ্ন, ১৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব মামলার বিচার দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৭ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

তিনি বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার বিচার নিশ্চিত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: পরিবেশ রক্ষায় সৈকতকে স্থাপনামুক্ত রাখতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, একই বৈঠকে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটে আনা কিছু পরিবর্তন মন্ত্রিপরিষদ অনুমোদন দিয়েছে, যা শিগগিরই সংসদে উপস্থাপন করা হবে।