স্বাস্থ্য পরীক্ষায় সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:৫০ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন।

সোমবার (৬ এপ্রিল) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকা ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।

আরও পড়ুন: জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তিনি সস্ত্রীক সিঙ্গাপুর গেছেন।

দলীয় সূত্র জানিয়েছে, চিকিৎসা শেষে শিগগিরই তার দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন: কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর