নারী ইউএনওর সাথে অনৈতিক আবদারে ঝিনাইদহর ডিসি প্রত্যাহার
ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক (ডিসি) পদে পরিবর্তন এনে নতুন নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেনকে ঝিনাইদহের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন
অন্যদিকে, ঝিনাইদহের বিদায়ী জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে, যা তার পরবর্তী পদায়নের জন্য প্রস্তুতিমূলক ব্যবস্থা হিসেবে উল্লেখ করা হয়েছে।
৭ এপ্রিল তারিখে জারি করা এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
আরও পড়ুন: ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রশাসনিক কার্যক্রমে গতি ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের পদায়ন ও বদলি নিয়মিত প্রক্রিয়ার অংশ। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত দায়িত্ব গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন





