৩০ এপ্রিল ‘নতুন কুঁড়ি’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৩ পূর্বাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:২৩ পূর্বাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৩০ এপ্রিল শিশু-কিশোরদের জন্য মেধা অন্বেষণমূলক প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ উদ্বোধন করবেন। এবার প্রতিযোগিতায় নতুন আঙ্গিকে খেলাধুলার বিষয়ও অন্তর্ভুক্ত করা হচ্ছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই তথ্য জানান। তিনি প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্রাটেজি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।

আরও পড়ুন: জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস

উপদেষ্টা জানান, “আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি বৈঠক হয়েছে। খুব দ্রুত এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সারা দেশে ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করতে বই পড়ার প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। এর সঙ্গে খেলাধুলার ক্ষেত্রও যুক্ত করা হচ্ছে। আরও কিছু ক্ষেত্রে ট্যালেন্ট হান্টিং বা মেধা অন্বেষণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই তরুণ সমাজকে যত বেশি সম্ভব সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে উৎসাহিত করা। ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা সেই লক্ষ্যকে সামনে রেখে পরিচালিত হবে।”

আরও পড়ুন: সেন্টার ফর সিটিজেনস রাইটস-এর আহ্বায়ক কমিটি গঠন

উল্লেখ্য, নতুন কুঁড়ি প্রোগ্রামের উদ্যোগ মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় বিএনপি সরকারের সময় শুরু হয়েছিল। এবার এটি আরও বিস্তৃত আকারে শিশু-কিশোরদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।