লালমনিরহাটের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার
কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাতে ঢাকা মোহাম্মদপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সফুরা বেগম লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা আ.লীগের সভানেত্রীর দায়িত্বও পালন করেছেন।
আরও পড়ুন: 'জামায়াতের অনিয়মের অভিযোগে শেরপুর-৩ আসনের সার্বিক রিপোর্ট তলব করেছে ইসি '
লালমনিরহাট ডিবি পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মোহাম্মদপুরের একটি আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাদ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নিকলীতে পাগলা কুকুরের তাণ্ডব: শিশুসহ আহত ৫





