গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জ্বালানি তেল জব্দ, জরিমানা আদায়

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ন, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:০৬ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর দেয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে অসদুপায়ে মজুদ করা বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ করেছেন জেলা প্রশাসন। 

বুধবার (১ এপ্রিল) রাতে সদর উপজেলার পাঁচদোনা বাজারের একটি দোকানে অবৈধভাবে মজুূদ করা অকটেন, পেট্রাল ও ডিজেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসুদ রানা এবং খালিদ হাসান।

আরও পড়ুন: সিলেটে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্পে তেল ও সিএনজি বিক্রি বন্ধ

জেলা প্রশাসন জানায়, নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজার ও পাঁচদোনা মোড় এলাকায় জ্বালানি তেল মজুদ করা হয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় অসদুপায়ে ২৭০ লিটার অকটেন এবং ৭০০ লিটার ডিজেল মজুদের দায়ে পাঁচদোনা বাজারস্থ হুমায়ুন এন্টারপ্রাইজের মালিক হুমায়ুন করিবকে ৪০ হাজার টাকা এবং ১ হাজার লিটার ডিজেল এবং ২০০ লিটার অকটেন মজুদের দায়ে ডাংগা রোডস্থ আয়াজ এন্টারপ্রাইজের মালিক কাইয়ুমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সেই সাথে আয়াজ এন্টারপ্রাইজের উদ্বারকৃত মালামাল জনসাধারণের কাছে খোলা বাজারে বিক্রি করে মালিকের কাছে টাকা বুঝিয়ে দেওয়া হয় এবং হুমায়ুন এন্টারপ্রাইজ হতে জব্দকৃত মালামাল জনসাধারণের কাছে খোলা বাজারে বিক্রি করে সরকারি কোষাগারে জমা করা হয়েছে অর্থ।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়ক ও জনপথের বৃক্ষরোপণ

জেলা প্রশাসন জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকটের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।