ইরানের হামলায় সৌদিতে মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত, আহত ১২ সেনা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ন, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ৫:৫২ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অন্তত ১২ জন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।

নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়। এতে আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। হামলায় ঘাঁটিতে থাকা কয়েকটি জ্বালানি সরবরাহকারী সামরিক বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: হুতি হামলায় বিপর্যস্ত সৌদি

সূত্র মতে, হামলায় ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করা হয়েছে, যা ঘাঁটির বিভিন্ন স্থাপনায় আঘাত হানে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে। একই সময়ে প্রতিরক্ষামন্ত্রীও বলেন, অত্যন্ত দ্রুত ও কার্যকরভাবে শত্রুপক্ষকে দুর্বল করা হয়েছে।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, চলমান এক মাসের সংঘাতে এখন পর্যন্ত ৩০০-এর বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই চিকিৎসা শেষে আবার দায়িত্বে ফিরেছেন। তবে এখনো কিছু সেনা চিকিৎসাধীন রয়েছেন এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিশ্লেষকদের মতে, এই হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এবং সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা জোরদার করেছে।