সপ্তাহে ২ দিন ছুটিসহ নগদে চাকরি, ৯ এপ্রিল পর্যন্ত আবেদন

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:১৭ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান নগদ লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে একজন কর্মী নিয়োগ দেবে। বুধবার (১ এপ্রিল ২০২৬) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ৯ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির ডিজিটাল অ্যাসেটস অ্যান্ড মার্কেটিং বিভাগে এ নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীদের মার্কেটিং বিষয়ে বিবিএ বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট পরিকল্পনা ও ক্যাম্পেইন পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এ পদের জন্য ২ থেকে ৩ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

আরও পড়ুন: প্রিমিয়ার ব্যাংকে চাকরির সুযোগ

পদটি ফুলটাইম এবং কর্মস্থল ঢাকা। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, স্বাস্থ্য ও চিকিৎসা বিমা এবং বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আরও পড়ুন: ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলবে ২ এপ্রিল পর্যন্ত

আগ্রহীরা নগদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন।