নওগাঁয় ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার

Sadek Ali
নওগাঁ প্রতিনিধ
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:৪৮ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নওগাঁয় জাল টাকার কারবারের অভিযোগে আব্দুল জব্বার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ২৫টি জাল নোট উদ্ধার করা হয়। যার মোট মূল্য ২৫ হাজার টাকা।

বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ সদর উপজেলার চকবাড়িয়া দক্ষিণপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: আগামী বছরের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার উদ্বোধনের সম্ভাবনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

গ্রেপ্তার আব্দুল জব্বার আলেক শিকদারের ছেলে। তিনি ওই এলাকার রুহুল আমিনের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, চকবাড়িয়া দক্ষিণপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থান করে জাল নোট বাজারজাতের প্রস্তুতি নেওয়া হচ্ছে এমন গোপন তথ্য পায় জেলা গোয়েন্দা পুলিশ। এর ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে ডিবি পুলিশের একটি বিশেষ দল ওই বাসায় অভিযান চালায়। অভিযানে আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে তার হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ২৫টি জাল নোট উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কুলাউড়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ওসিকে এমপির নির্দেশ

রাত ১০টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জাল নোটের কারবারে জড়িত থাকার অভিযোগে আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নওগাঁ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, জাল নোটসহ বিভিন্ন অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।