আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি আবু সাইদের দুই ভাইয়ের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:৫৫ অপরাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা পৌনে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলার রায় শুনতে এসে সাংবাদিকদের সামনে আবু সাঈদের ভাইদের দাবি জানানো হয়।

মেজো ভাই আবু হোসেন বলেন, “আজ এ মামলার রায় হবে। আমরা চাই আমার ভাইয়ের হত্যাকারীদের সর্বোচ্চ সাজা ফাঁসি হোক। যারা এখনো পলাতক রয়েছেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে রায় কার্যকর করতে হবে।”

আরও পড়ুন: শেখ হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী

বড় ভাই রমজান আলী যোগ করেন, “এখন পর্যন্ত আমরা বিচারপ্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট। দেখা যাক রায় কি হয়। আমাদের পরিবারের পক্ষ থেকে চাওয়া, আমার ভাইয়ের হত্যাকারীদের যেন সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হয়।”

এই মামলার রায় ট্রাইব্যুনালের চিফ জজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ঘোষণা করা হবে। মামলায় ছয়জন গ্রেপ্তার আসামি আদালতে হাজির রয়েছেন।

আরও পড়ুন: বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর