প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অস্ট্রেলিয়ার স্পিকারের সাক্ষাৎ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার মিল্টন ডিক এমপি। বৃহস্পতিবার (৯ এপ্রিল ) বিকেল ৩টায় জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে মিল্টন ডিকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক, পার্লামেন্টারি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: অস্ত্র মামলায় ফয়সাল করিম রাহুল ও দাউদকে ১০ বছরের কারাদণ্ড
সাক্ষাতে নেতৃত্ব দেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষের নির্দেশ, দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ





