আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:৩৮ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক।

বুধবার (১৫ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ বৈঠকে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

সাক্ষাতে যুক্তরাজ্যের হাইকমিশনার নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান এবং সংগঠিত আন্তর্জাতিক অপরাধ, অনিয়মিত অভিবাসন, মানবপাচার, মানি লন্ডারিং, ভিসা জালিয়াতি ও ভুয়া দলিল যাচাই–সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি পুলিশ সংস্কার বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রেও আগ্রহের কথা জানান তিনি।

আইজিপি মোঃ আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের সক্ষমতা উন্নয়নে যুক্তরাজ্যের আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও সংস্কারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।