স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:২৭ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অভিযোগ করেন, বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা প্রায় ৩ হাজার যাত্রী

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের উদ্যোগে হামের ভয়াবহ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং ভবিষ্যতে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি জানান, মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যক্রমকে আরও যুগোপযোগী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের কাছে সরকারের নির্দেশনা পৌঁছে দেওয়া এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করতেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী।