বিশ্ববাজারের তুলনায় দেশে তেলের দাম ‘সামান্য’ বেড়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সমালোচনার মধ্যে সরকার বলছে, আন্তর্জাতিক বাজারের তুলনায় অভ্যন্তরীণ বাজারে দাম তুলনামূলক কমই সমন্বয় করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিশ্ববাজারের অস্থিরতার কারণে জ্বালানি আমদানিতে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
তিনি জানান, চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি আমদানিতে অতিরিক্ত প্রায় ২ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে সরকারকে। যুদ্ধের আগে আন্তর্জাতিক বাজারে যে দামে তেল পাওয়া যেত, বর্তমানে তা প্রায় দ্বিগুণ হয়ে গেছে।
মন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে পুরোপুরি আন্তর্জাতিক দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে মূল্য নির্ধারণ করা হলে ভোক্তাদের ওপর বড় চাপ পড়ত। সে কারণে সরকার ভর্তুকি দিয়ে মূল্যবৃদ্ধি সীমিত রাখার চেষ্টা করছে।
আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
তিনি আরও বলেন, জনগণের ভোগান্তি কমানো এবং অর্থনীতির স্থিতিশীলতা ধরে রাখতেই সরকার বাড়তি ব্যয়ের একটি বড় অংশ নিজেই বহন করছে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও মূল্য সমন্বয়ের প্রয়োজন হতে পারে।





