শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস করতে

প্রধানমন্ত্রীর সাথে শিক্ষা সংস্কৃতি মন্ত্রণালয় ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের যৌথ বৈঠক

Any Akter
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:১২ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।  এসময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও ডাঃ জাহেদ উর রহমান।

বৃহস্পতিবার দুপুরে (২৩ এপ্রিল ) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, ব্যয় ২.৮ বিলিয়ন ডলার

বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা হয়। এতে সিদ্ধান্ত হয়, শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্র একসঙ্গে কাজ করবে। 

বৈঠকে বিশ্বসাহিত্য কেন্দ্র ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চূড়ান্ত ধাপে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, প্রস্তুত রূপপুর-বগুড়া ও রূপপুর- গোপালগঞ্জ সার্কিট