এনআইডির নতুন মহাপরিচালক আনোয়ার পাশা: প্রজ্ঞাপন জারি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ন, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:০৩ অপরাহ্ন, ২৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)-এর মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা। রোববার ( গতকাল)  জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বর্তমান পদ থেকে বদলিপূর্বক প্রেষণে এ দায়িত্বে পদায়ন করা হয়। 

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনরত আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশাকে প্রেষণে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ এ অনুবিভাগ দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকে। ফলে এ পদে একজন অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তার নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এর আগে গত ১৩ এপ্রিল এনআইডির সাবেক মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। তার পর থেকেই পদটি শূন্য ছিল। নতুন নিয়োগের মাধ্যমে এ গুরুত্বপূর্ণ পদে প্রশাসনিক ধারাবাহিকতা ফিরবে বলে মনে করছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

আরও পড়ুন: ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি