উলশী খাল পুনঃখনন উদ্বোধনে যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:৫৩ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উলশী খাল পুনঃখনন কর্মসূচির সূচনা করতে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ১০টায় তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আরও পড়ুন: ভিসার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান ভারতীয় হাইকমিশনের

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে যশোর জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরের অংশ হিসেবে তিনি শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করবেন।

এছাড়া দিনব্যাপী সফরে উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

আরও পড়ুন: বাংলাদেশ আর কখনও নির্ভরশীল রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী

এর আগে, সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন।

যশোর বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে আছে—যশোরের শার্শায় উলসী খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং সুধী সমাবেশে অংশগ্রহণ, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তুর স্থাপন এবং যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভায় যোগদান।

অতিরিক্ত প্রেস সচিব রুমন জানান, যশোরের কর্মসূচি শেষ করে সন্ধ্যায় প্রধানমন্ত্রী আকাশপথে ঢাকায় ফিরবেন।