যশোরের পথে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:০৭ পূর্বাহ্ন, ২৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে আজ সোমবার (২৭ এপ্রিল) যশোরের উদ্দেশ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।

সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম যশোর সফর, যা ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর আগমনে উলশী গ্রামে আনন্দ-উচ্ছ্বাস

যশোরে পৌছে থেকে সরাসরি শার্শা উপজেলার উলাশীতে গিয়ে উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজ উদ্বোধন করবেন। পরে সেখানে সুধী সমাবেশে অংশ নেবেন।

বিকেলে প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

আরও পড়ুন: মানহানি মামলায় আগাম জামিন চাইলেন মুফতি আমির হামজা

পরে তিনি ঐতিহ্যবাহী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। দুপুরে সার্কিট হাউসে নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে বেলা সাড়ে ৩টায় কেন্দ্রীয় ঈদগাহে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে তিনি যশোর ক্লাব পরিদর্শন করবেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

প্রধানমন্ত্রীর কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রস্তুতি নেয়। নিরাপত্তা জোরদারে কাজ করছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। কর্মসূচিস্থলগুলোয় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি দেখা গেছে, উলাশীতে মোতায়েন করা হয়েছে র‍্যাবের ডগ স্কোয়াড। গতকাল দুপুরে জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিএনপি নেতারা জনসভাস্থল পরিদর্শন করেন।

উল্লেখ্য, উলাশী-যদুনাথপুর খালটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আলোচিত খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন এই খাল থেকেই। দীর্ঘদিন অবহেলায় ভরাট হয়ে যাওয়া খালটি পুনঃখননের উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এই দপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাশ ব্যানার্জি জানান, উলাশীতে খাল পুনঃখননস্থল কাজ উদ্বোধনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।