শাহরিয়ার নাজিম জয়ের পাপ কাহিনী
বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রেম প্রতিশোধ এবং প্রতারণার গল্প নিয়ে এসময়ের ডাকসাইটে পরিচালক নির্মাতা শাহরিয়ার নাজিম জয় তৈরি করেছেন পাপ কাহিনি -২। পরিচালক হিসেবে শাহরিয়ার নাজিম জয়ের কাজ খুব একটা বেশি না থাকলেও এরই মধ্যে নিজেকে একজন শক্তিশালী নির্মাতা হিসেবে অবস্থান পাকাপোক্ত করে ফেলেছেন জয়। পাপ কাহিনী প্রসঙ্গে জয় বলেন আরো কয়েকটা ওয়েব সিরিজ একই নামে নির্মাণ করতে চাই। সেই ইচ্ছার কথা জানালেন এই নির্মাতা। বললেন গত বছর পাপ কাহিনী ছিল আইসক্রিনের হিট ওয়েব সিরিজ। সেটা ছিল অন্যতম ব্যবসা সফল। অভিনয়শিল্পীদের প্রসঙ্গে নির্মাতা জয় বলেন সবাই খুবই ভালো করেছেন অনেকে প্রত্যাশার থেকেও ভালো করেছেন।
ওয়েব সিরিজ পাপকাহিনীর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কুসুম শিকদার, ফারিন খান, আসনে হাবিব ভাবনা, ইমতিয়াজ বর্ষণ ও শাহরিয়ার নাজিম জয়। গত বছর আইসক্রিনে মুক্তি পায় ওয়েব সিরিজ পাপকাহিনী। এটি মূলত প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত হয়েছিল।
আরও পড়ুন: বাবার গ্রেপ্তার নিয়ে যা বললেন পূজা চেরি





