শাকিব খানের নতুন মিউজিক ভিডিওতে তোলপাড়, মুক্তির আগেই ১০ মিলিয়ন ভিউ!

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৬:১২ অপরাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই চলছিল প্রচারণা। আগেই প্রকাশ পেয়েছিল ভিডিওর একটি ঝলক, যা দেখে অনেকেই ধারণা করেছিলেন এটি হয়তো কোনো বিজ্ঞাপনের প্রোমো বা সিনেমার আইটেম সং। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পেল সম্পূর্ণ ভিন্ন এক চমক—শাকিব খান অভিনীত ‘জয়ধ্বনি’ নামের একটি মিউজিক ভিডিও, যা ইতোমধ্যেই দর্শকমহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।

আলোচিত এই মিউজিক ভিডিওটির নির্মাতা আদনান আল রাজীব। শাকিব খানের সঙ্গে এটি তার প্রথম কাজ, আর প্রথম প্রোজেক্টেই এই জুটি দর্শকদের মন জয় করে নিয়েছে।

আরও পড়ুন: প্রতারণা মামলায় ইডির জিজ্ঞাসাবাদে নুসরাত জাহান

ভিডিওটিতে শাকিব খানের লুক, কালার গ্রেডিং এবং নাচ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ওয়ার্ম টোনের কালার গ্রেডিং ও সিনেম্যাটিক টেক্সচার ভিডিওটিকে দিয়েছে আন্তর্জাতিক মানের একটি আবহ। সাদা ও মেরুন রঙের স্টাইলিশ ক্যাজুয়াল পোশাক এবং রোদচশমা পরা শাকিব খানের নাচ দর্শকদের মুগ্ধ করেছে।

প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো। অনেকেই বিস্ময় প্রকাশ করে বলেছেন, এটি যে বাংলাদেশের কাজ—তা বিশ্বাস করতে সময় লেগেছে। কেউ মন্তব্য করেছেন, “গান বাংলাদেশের, কিন্তু লেভেলটা হলিউডের।” আবার কেউ বলেছেন, “এটি যেন একটি ল্যাটিন ভাইবের প্রজেক্ট।” দুই বাংলার প্রেক্ষাপটে এত বড় আয়োজনের সেলিব্রেশন অ্যানথেম আগে দেখা যায়নি বলেও দাবি করেছেন অনেকে।

আরও পড়ুন: আলিয়া ভাটের ছবি বিকৃতি, পাকিস্তানি পোশাক ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ

দর্শকদের এমন উচ্ছ্বাসের মধ্যেই নতুন প্রত্যাশাও তৈরি হয়েছে। অনেকেই চান, শাকিব খান ও আদনান আল রাজীব জুটি নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মিত হোক, যা প্রেক্ষাগৃহে আলোড়ন তুলবে।

জানা গেছে, ‘জয়ধ্বনি’ মিউজিক ভিডিওটি তৈরিতে বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও তুরস্কের শিল্পী ও টেকনিক্যাল টিম কাজ করেছে। এই বহুজাতিক সহযোগিতার ফলেই ভিডিওটিতে এসেছে অনন্য ভিজ্যুয়াল ও সাউন্ড ডিজাইন।

৩ মিনিট ১৮ সেকেন্ড দৈর্ঘ্যের এই মিউজিক ভিডিওটি মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই ১০ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। এটি প্রকাশ করা হয়েছে ‘এম-রাইজ’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে।