প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:৫৯ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম পিএসসি, জি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার হিজ এক্সেলেন্সি সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২৯ এপ্রিল ) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় করেন।

আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক গুরুত্ব পায়। একই সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও সম্প্রসারণ ও জোরদার করার বিষয়েও তারা আলোচনা করেন।

আরও পড়ুন: সংসদ অধিবেশনে অসুস্থ হওয়া বিরোধীদলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।