জুলাই সনদকে বিএনপি অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জুলাই সনদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘অন্তহীন প্রতারণার দলিলে’ পরিণত করেছে। তিনি দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ৮১তম উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-র সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ না করার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা দাবি করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, শাহবাগ থানা-র সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্যকে বেধড়ক মারধর করা হয়েছে, যার জন্য এখনো কোনো মামলা নেওয়া হয়নি।
আরও পড়ুন: সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলায় জড়িত। এমনকি থানার ভেতরে প্রবেশ করে ডাকসুর নির্বাচিত দুই প্রতিনিধির ওপরও হামলা চালানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের ওপর হামলার ঘটনায় মামলা না নেওয়া অত্যন্ত উদ্বেগজনক।”





