বিএনপির শ্রমিক সমাবেশ শুরু, বক্তব্য রাখবেন তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ন, ০১ মে ২০২৬ | আপডেট: ৭:০৬ অপরাহ্ন, ০৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির শ্রমিক সমাবেশ। শুক্রবার (১ মে) দুপুর ২টা ৩০ মিনিটে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশ শুরুর আগে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নেতাকর্মীদের একত্রিত করা হয়। দুপুর ১টা থেকেই রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে মিছিল নিয়ে দলে দলে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এতে পুরুষের পাশাপাশি বিপুল সংখ্যক কর্মজীবী নারীর অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

আরও পড়ুন: চলতি অর্থবছরে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান-এর।

এদিকে সমাবেশকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব, বিজিবি, ডিবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় জরুরি অগ্নিনির্বাপক ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে।

আরও পড়ুন: মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান