মোসলেহ উদ্দিন আহমদকে ডিএমপি কমিশনার নিয়োগ করে প্রজ্ঞাপন জারি
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার শেখ সাজাদ আলী পদত্যাগ করার পর গত দুই মাস ধরেই ডিএমপি কমিশনারের পদ শূন্য ছিল। ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার গত ১৪ মে অবসরে যাওয়ায় নতুন কমিশনার নিয়োগ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশ পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা পুলিশ কমিশনার নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই পুলিশ কর্মকর্তাদের মধ্যে নানা আলোচনা ও দৌড়ঝাঁপ চলছিল। দৈনিক বাংলাবাজার পত্রিকায় মোসলে উদ্দিন আহমেদকে পুলিশ কমিশনার নিয়োগের সিদ্ধান্তের বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হওয়ায় বিষয়টি আলোচনায় আসে।
আরও পড়ুন: দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী





