ডোনাল ট্রাম্পের কোরবানি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ন, ২৭ মে ২০২৬ | আপডেট: ২:০২ পূর্বাহ্ন, ২৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে আবারও খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কেরানীগঞ্জের ক্রেতাকে অর্থ ফেরত দিয়ে মহিষটি নারায়ণগঞ্জের খামারে ফিরিয়ে দেওয়া হয়।

বুধবার (২৭ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন: নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে আগুন নেভাতে বেগ

তিনি জানান, আইনশৃঙ্খলা ও নিরাপত্তাজনিত বিশৃঙ্খলার আশঙ্কা বিবেচনায় নিয়ে মহিষটি কোরবানির পরিবর্তে খামারে ফিরিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত সেটি খামারেই লালন-পালন করা হবে।

এর আগে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে থাকা বিরল অ্যালবিনো জাতের এই মহিষটি তার অনন্য চেহারা ও আকারের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। চুল ও চোখের গঠনের কারণে এটি ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিত হয়ে ওঠে।

আরও পড়ুন: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ

প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি রাজধানীর জিনজিরা এলাকার এক ক্রেতা ৫৫০ টাকা কেজি দরে কেনেন বলে জানা যায়। পরে বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ ও জনসমাগম তৈরি হয়, বিভিন্ন জেলা থেকেও মানুষ এটি দেখতে আসে।

স্থানীয়দের মতে, মহিষটি ভাইরাল হওয়ার পর এটি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনায় আসে।

আয়োজকরা জানান, পরিস্থিতি বিবেচনায় আপাতত মহিষটি কোরবানির জন্য ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।