জিয়ার শাহাদত বার্ষিকীতে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ন, ৩০ মে ২০২৬ | আপডেট: ১১:৩২ অপরাহ্ন, ৩০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয়কর গ্রন্থের প্রবক্তা শহীদ প্রেসিডেন্টের জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসিয়েশন গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শ্রদ্ধা নিবেদন করেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বীর উত্তম খেতাবপ্রাপ্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মহান মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান অসীম সাহস, দেশপ্রেম ও নেতৃত্বগুণের মাধ্যমে জাতিকে স্বাধীনতার সংগ্রামে অনুপ্রাণিত করেছিলেন। স্বাধীনতার ঘোষণা, যুদ্ধকালীন বীরত্বপূর্ণ ভূমিকা এবং স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠন ও পুনর্গঠনে তাঁর অবদান দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানায়, রাষ্ট্র পরিচালনায় দূরদর্শী নেতৃত্ব, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, জাতীয়তাবাদী চেতনার বিকাশ, গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, স্বনির্ভর অর্থনীতি গঠন এবং জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জিয়াউর রহমান দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর কর্মময় জীবন, দেশপ্রেম, সততা ও নেতৃত্বগুণ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর আদর্শ, দেশপ্রেম ও জনকল্যাণমূলক কর্মধারা থেকে শিক্ষা গ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।বিজ্ঞপ্তিতে মহান আল্লাহর কাছে দোয়া করে বলা হয়, তিনি যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন।উল্লেখ্য, এ শ্রদ্ধাবার্তা প্রদান করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২৬-এর সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।