প্রধানমন্ত্রীর সঙ্গে ভিওন চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ন, ২৯ জুন ২০২৬ | আপডেট: ১০:৩৫ অপরাহ্ন, ২৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলালিংকের মূল প্রতিষ্ঠান VEON-এর চেয়ারম্যান অগি কে. ফাবেলা সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের ডিজিটাল সংযোগ সম্প্রসারণ, প্রযুক্তির সহজলভ্যতা এবং নাগরিকবান্ধব ডিজিটাল সেবা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংক কর্তৃপক্ষকে সাধারণ মানুষের জন্য আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সহজলভ্য করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্য বাস্তবায়নে স্মার্ট ডিভাইসের সহজলভ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে আগুন নেভাতে বেগ

এ সময় প্রধানমন্ত্রী ইন্টারনেট সেবার মূল্য আরও সহনীয় পর্যায়ে আনার বিষয়টিও বিবেচনার অনুরোধ জানান। তিনি উল্লেখ করেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে ডিজিটাল সেবার সুফল পৌঁছে দিতে সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট নিশ্চিত করা প্রয়োজন।

সাক্ষাতে ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং নাগরিকদের জন্য সহজ ও কার্যকর ডিজিটাল সেবা নিশ্চিত করতে সরকার ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।

আরও পড়ুন: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ

বাংলালিংকের মূল প্রতিষ্ঠান VEON বিশ্বের বিভিন্ন দেশে ডিজিটাল সেবা ও টেলিযোগাযোগ খাতে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তি খাতের বিকাশে প্রতিষ্ঠানটির বিনিয়োগ ও অংশীদারিত্বের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।