বিদায়ী রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা স্পিকারের
রাষ্ট্রপতি পদ থেকে শারীরিক অসুস্থতাজনিত কারণে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পিকার বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক অসামর্থ্যের কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এবং সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, “তিনি (মো. সাহাবুদ্দিন) শারীরিক অসামর্থ্যের কারণে পদত্যাগ করেছেন। তা গ্রহণ করা হয়েছে। আমি তার মঙ্গল কামনা করছি।”
রাষ্ট্রপতির দায়িত্ব পালনের বিষয়ে তিনি আরও বলেন, “আমার মনে হয়, তিনি পূর্ববর্তী সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি সবসময় সমর্থন ও শ্রদ্ধাশীল ছিলেন।”
আরও পড়ুন: চাঁদা না দেওয়ায় লক্ষ্মীপুরে ব্যবসায়ীদের গায়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ
উল্লেখ্য, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।





