সবার অবস্থা আশঙ্কাজনক
টঙ্গীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পুড়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
আরও পড়ুন: অতিরিক্ত ডিআইজির বাসায় মদ পার্টিতে আটক ৮৫ যুবক-যুবতীকে কারাদণ্ড
দগ্ধ ব্যক্তিরা হলেন লালচান (৬৫), নাসিমা (৫০) ও তানিশা (১৬)। তাঁরা একই পরিবারের সদস্য।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার।
আরও পড়ুন: গুলিস্তানে বোমা ভেবে আতঙ্ক, তল্লাশিতে মিলল পচা ফল ও কাপড়
তিনি জানান, সকালে টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হন। পরে তাঁদের জরুরি বিভাগে আনা হয়।
চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী, লালচানের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। নাসিমা ও তানিশার শরীরের ৮৫ শতাংশ করে দগ্ধ হয়েছে। তাঁদের সবার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।





