নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ

Sadek Ali
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৫৪ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের দুই দিন পর ফারুক উদ্দিন (৫০) নামে এক দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তির মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার জাফতনগর ইউনিয়নের মুফতি বাড়ির সামনের পুকুরে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: সোনারগাঁয়ে ইয়াবাসহ বিভিন্ন মামলার গ্রেপ্তার ২৯

ফারুক উদ্দিন ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

জানা যায়, গত বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফারুক উদ্দিন। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। অবশেষে শুক্রবার বাড়ির সামনের পুকুরে তাঁর মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন: চরভদ্রাসনে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা সিয়াম আটক

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন জিয়া জানান, ফারুক দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধী ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশের অনুমতি নিয়ে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।