সোনারগাঁয়ে ইয়াবাসহ বিভিন্ন মামলার গ্রেপ্তার ২৯

Shahrier Islam Pallab
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:৫৪ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ ২৯ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার দিনব্যাপী সোনারগাঁ থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ​গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলায় একজন, চুরি মামলায় একজন, পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) দুইজন এবং ২৫ জন মাদকসেবী রয়েছেন।​পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষ এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ আব্দুল বারিক-এর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।​

আরও পড়ুন: একই উঠানে মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত লালমনিরহাটের পুরান বাজারে

গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলার আসামি মো. আলী আজগর, চুরির মামলার মো. আরিফ এবং ওয়ারেন্টভুক্ত মো. সাকিব ও মো. মানিক মিয়া রয়েছেন।​সোনারগাঁ থানার ওসি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।