চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:৩৪ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয়। পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল চালু করা হলেও আপলাইন বন্ধ রয়েছে।

দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম উপজেলার নাওটি এলাকায় ঢাকামুখী রেলপথে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাওয়ার পথে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার জানান, বগি লাইনচ্যুত হওয়ার পর আপ ও ডাউন—দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে আপলাইন এখনো চালু করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

তিনি আরও জানান, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। দ্রুত উদ্ধারকাজ শেষ করে আপলাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক করার আশা করছেন সংশ্লিষ্টরা।