কুলাউড়ায় বাণিজ্য মেলা না করার আহবান ব্যবসায়ী সমিতির
মৌলভীবাজারের কুলাউড়ায় আগামী নভেম্বর থেকে অনুষ্ঠেয় মাসব্যাপী বাণিজ্য মেলা আয়োজন না করার আহবান জানিয়েছে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি। মেলা আয়োজনের বিষয়ে আপত্তি জানিয়ে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। সোমবার (২৬ অক্টোবর) রাতে ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইয়ের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি ডা. কুতুবউদ্দিন, সহসাধারণ সম্পাদক সাইফুর রহমান ও আলমাছ পারভেজ তালুকদার, কোষাধ্যক্ষ হাফিজ মাওলানা বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক এনামুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রোবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বেলায়েত হোসেন লাভলু, ওয়ার্ড সম্পাদক জাকির হোসেন মোহিত, মো. গৌছ মিয়া, মো. আব্দুল মতলিব ইমাদ, খালেদ আহমেদ ও মো. খায়রুল ইসলাম।
আরও পড়ুন: টুপটুপে নিহত ১০ জনের মরদেহ হস্তান্তর
এ ছাড়া ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম সোনা, আব্দুল মন্নান, হায়দর আলী, আবুল কালাম রাসেল, আছকর আলী, জহিরুল ইসলাম এশু, নাজিম বখস, মো. মোস্তফা, ওয়াহিদুল ইসলাম সিপন, শাহাদত খান, রিংকু বর্ধনসহ সংগঠনের অন্য নেতারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে মাসব্যাপী বাণিজ্য মেলা আয়োজন না করার আহবান জানানো হয়। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে আপত্তি জানানোর পাশাপাশি স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে সাধারণ সভা আহবান করে পরবর্তী কর্মসূচি নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: স্ত্রীর যৌতুক মামলায় কারাগারে ইউপি সচিব





