দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:৪৪ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘পতিত শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তবে দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না।’

রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে দুর্গাপূজা উদযাপন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় গোপালগঞ্জে পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: আটকে গেল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

সালাহউদ্দিন আহমদ বলেন, অনেক বছর পর বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়েছে। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপন দেশের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত। এ পরিবেশ নিশ্চিত করতে যাঁরা কাজ করেছেন, তাঁদের প্রতি সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতি ও বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। অ্যাপের মাধ্যমে তৃণমূল থেকে ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে।

আরও পড়ুন: ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি

তিনি জানান, কেন্দ্রীয়ভাবেও সার্বক্ষণিক পরিস্থিতি মনিটরিং করা হয়েছে। এর ফলে সম্ভাব্য কিছু অপ্রীতিকর ঘটনার পরিকল্পনা আগেই শনাক্ত করা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।