মাধবপুরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কারাদণ্ড

Sadek Ali
শেখ ইমন আহমেদ, মাধবপুর
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:৫১ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে মা-বাবাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে মো. ইসমাইল মিয়া নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

আরও পড়ুন: টুপটুপে নিহত ১০ জনের মরদেহ হস্তান্তর

দণ্ডপ্রাপ্ত ইসমাইল মিয়া উপজেলার ছাতিয়াইন এলাকার মল্লাই মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ইসমাইল মিয়া নিয়মিত মাদক সেবনের জন্য মা-বাবার কাছে টাকা চাইতেন। টাকা না দিলে তিনি তাদের মারধর করতেন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন বলে অভিযোগ রয়েছে। ছেলের এমন আচরণে অতিষ্ঠ হয়ে তার মা-বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।

আরও পড়ুন: স্ত্রীর যৌতুক মামলায় কারাগারে ইউপি সচিব

অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইসমাইল মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাধবপুর থানাধীন ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর বিদ্যুৎ বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।