নাহিদ-আখতারের নেতৃত্বে এনসিপির পুনর্গঠিত কমিটি ঘোষণা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যবিশিষ্ট পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মুখ্য মুখপাত্র ও মুখপাত্র পদ বাদ দিয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও যুগ্ম সদস্যসচিব পদ রাখা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে দলের পাঠানো এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়। এতে আহ্বায়ক হিসেবে মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেন দায়িত্বে রয়েছেন।
আরও পড়ুন: সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও জাতীয় শক্তি: ডিসি ফরিদা
সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন ও হাসনাত
পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহকে।
আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার দায় ইশরাককে নিতে হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ.কে. ফ্লোরা।
সারজিস ও আসিফ সিনিয়র যুগ্ম সদস্যসচিব
কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস. এম. সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহসহ অন্যরা।
দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসংখ্যা ১৯৫। নতুন কাঠামোয় বিভিন্ন পদে দায়িত্ব বণ্টনের মাধ্যমে কমিটি সাজানো হয়েছে।





