বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ন, ২৭ জুলাই ২০২৬ | আপডেট: ৮:২৭ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে নতুন প্রজন্মকে বাংলাদেশ গড়ার কাজে নেতৃত্ব দিতে হবে। একই সঙ্গে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বর্তমান প্রজন্মের সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত কিশোর-কিশোরীদের বৃহৎ ক্রীড়া আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে এখনো নানা ধরনের সমস্যা রয়েছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ নির্মাণ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে খেলাধুলার পাশাপাশি পড়াশোনায়ও সমান গুরুত্ব দিতে হবে। তরুণ-তরুণীরা যে পেশায় নিজেদের গড়ে তুলতে চান, সেই পথে সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একটি সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি তরুণদের প্রকৃতির যত্ন নেওয়া, পরিবেশ সংরক্ষণ এবং দেশের সম্পদ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।