র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারপতি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:৪১ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে অবস্থিত র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল, যা ‘আয়নাঘর’ নামে পরিচিত, পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারপতিসহ প্রসিকিউশন টিম।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টার পর ট্রাইব্যুনালের প্রতিনিধিদল ওই স্থাপনা পরিদর্শনে যান। পরিদর্শনকালে তারা টিএফআই সেলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন।

আরও পড়ুন: দুই স্টেশনে বোমাতঙ্ক, স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল

পরিদর্শন দলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন।

এ সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা অংশ নেন। পাশাপাশি আসামিপক্ষের আইনজীবীরাও পরিদর্শনে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ ও বর্জ্য শোভাযাত্রা