সামাজিক শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
সামাজিক শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের সমর্থন থাকলে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব।
রোববার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত ‘গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করবে না বাংলাদেশ: শামা ওবায়েদ
প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র উপকূলে কারখানা নির্মাণ করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে লবণ চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করবে সরকার।
তিনি আরও বলেন, জ্বালানি নিয়ে ১০ বছরের একটি পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে। এ সময় বিরোধীদলকে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ২১ জানুয়ারি
এর আগে বাঁশখালীর বাহারছড়া গ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।





