যে কোনো অভিযানের জন্য সব সময় প্রস্তুত পুলিশ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যেকোনো অভিযানের জন্য পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। যৌথ বাহিনীর অভিযানের নির্দেশনা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের বাহিনীর মুখপাত্র এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।
আরও পড়ুন: ২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত
তিনি বলেন, মার্চ মাস থেকে অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব অভিযান অব্যাহত রয়েছে।
এইচ এম শাহাদাত হোসাইন জানান, যৌথ বাহিনীর অভিযান পরিচালনার ক্ষেত্রেও পুলিশ প্রস্তুত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গেই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই: দীনেশ ত্রিবেদী





