রেস্টুরেন্ট খুলছে নেটফ্লিক্স

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ন, ১৮ জুন ২০২৩ | আপডেট: ৯:১৬ পূর্বাহ্ন, ১৮ জুন ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স আগামী ৩০ জুন আমেরিকার লস অ্যাঞ্জেলেসে নিজেদের পপআপ রেস্টুরেন্ট খুলতে যাচ্ছে।

'আয়রন শেফ', 'শেফ'স টেবিল', 'ইজ ইট কেক?' ও 'ড্রিঙ্ক মাস্টারস'-এর মতো শো-তে শেফরা যেসব খাবার রান্না করেছেন নেটফ্লিক্স বাইটস নামের এই রেস্টটুরেন্টে সেসব খাবার পরিবেশন করা হবে।

আরও পড়ুন: আইকাও’র সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমিতে প্রশিক্ষণ সম্পন্ন

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ শেফ নাদিয়া হুসেইন, যিনি ২০১৫ সালে যুক্তরাজ্যে রান্নাবিষয়ক জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান 'গ্রেট ব্রিটিশ বেক অফ'-এ বিজয়ী হন, তার তৈরি খাবারও নেটফ্লিক্স বাইটসে খেতে পারবে ভোজন বিলাসীরা।

এছারা নেটফ্লিক্স বাইটসে প্রখ্যাত শেফ ডমিনিক করেন, কার্টিস স্টোনের, মিং সাই-এর তৈরি করা খাবারও পাওয়া যায়। 

আরও পড়ুন: কুরবানি কাদের ওপর ওয়াজিব? জেনে নিন নেসাব

স্টোন এক বিবৃতিতে বলেন, 'খাবার নিয়ে বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাওয়া আমার জীবনের অন্যতম রোমাঞ্চকর অভিজ্ঞতা। এত দিন ক্যামেরায় যা ঘটেছে, তার স্বাদ এবার ভক্তদের দেওয়া হবে এই রেস্টুরেন্টে।'

নেটফ্লিক্স বাইটসের ওয়েবসাইটে মেনু দেখতে 'চেক ব্যাক সুন' অপশন রাখার পাশাপাশি 'রেসি ডটকম'-এ গিয়ে অগ্রিম বুকিংয়ের ব্যবস্থাও আছে।