বিএনপির সঙ্গে জামায়াত নেই, বড় উইকেট পড়ে গেছে: আব্দুর রহমান
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, বিএনপির বড় উইকেট পড়ে গেছে, জামায়াতে ইসলাম বলেছে তারা বিএনপির সাথে আর নেই। বিএনপি নৈরাজ্য করে ক্ষমতায় আসতে পারবে না, নৈরাজ্য করলে ছাত্রলীগ বসে থাকবে না।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে রোববার (২৮ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন
আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে আব্দুর রহমান বলেন, বিএনপি কখনো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারেনি। জিয়াউর রহমান বিচারপতি সায়েমের বুকে বন্দুক ঠেকিয়ে ক্ষমতায় এসেছে। ১৯৯১ সালে বিএনপি দেশি-বিদেশি যড়যন্ত্রে কারচুপি করে ক্ষমতায় এসেছে। ২০০১ সালে ভারতকে এদেশের গ্যাস রপ্তানি করবে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছে।
আওয়ামী লীগের প্রেসিডিয়ামের এ সদস্য আরও বলেন, র্যাব বিএনপি সৃষ্টি করেছিল। ছাত্রলীগ নেতা মাহফুজ বাবুকে প্রথম গুম করে বিএনপি। বিএনপি চট্টগ্রামে নিজেদের নেতা জামালকেও গুম করে, ৪২ দিনের মাথায় তার লাশ পাওয়া যায়।
আরও পড়ুন: স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
আওয়ামী লীগের অন্যতম এই নীতিনির্ধারক আরও বলেন, গুমের নামে অনেকে নাটক করে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল বাচেলেত ঢাকায় এলে মির্জা ফখরুল ভাবলেন তাদের ক্ষমতায় বসাবে। তারা যখন বলছে, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংকট নেই তখন বিএনপির মুখ এখন চুপসে গেছে।
তিনি বলেন, ভারতে নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হলেন তখন মেকাপ করে তৈরি হয়ে গেলেন যেন এবার তাকে (খালেদা জিয়া) প্রধানমন্ত্রী বানাবে। তারপর ভাবলো, হিলারি যদি ক্ষমতায় আসে তাহলে তাকে ক্ষমতায় বসাবে।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন বলেও মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করেছে, পিতার সামনে কন্যাকে ধর্ষণ করেছে। কিন্তু আওয়ামী লীগ এসব কিছুই করেনি। শেখ হাসিনা সবাইকে নিরাপদ রেখেছেন।
বিএনপি ও তারেক জিয়া ক্ষমতায় থেকে কিবরিয়া সাহেবকে হত্যা করেছে, আহসানাল্লাহ মাস্টারকে হত্যা করেছে, নাটোরে মমতাজ উদ্দিনকে হত্যা করেছে, বলেন জাহাঙ্গীর কবির নানক।





