পল্লবীতে শহীদ আফনান ফাইয়াজ পরিবারের পাশে রিজভী
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজ শনিবার সকালে মাইলস্টোন স্কুলের নিহত আফনান ফাইয়াজের পরিবারের সাথে সাক্ষাত করেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী। শহীদ আফনান ফাইয়াজের পিতা আব্দুস সামাদ বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিবকে কাছে পেয়ে আবেগআপ্লুত হয়ে ওঠেন।
"ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাইলস্টোনের ঘটনার পর থেকেই সার্বক্ষণিক আপনাদের সকলের খোঁজ রাখছেন। আপনাদের কষ্টের সাথে কোনোকিছুরই তুলনা হয় না। আমরা শুধুমাত্র আপনাদের কাছে তারেক রহমানের পক্ষ থেকে এসেছি। আফনান ফাইয়াজ অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। আল্লাহতালা মেধাবী ফাইয়াজকে বেহেশত নসিব করুন।"
আরও পড়ুন: দেশের পরিস্থিতি আগের চেয়ে ভালো: মির্জা ফখরুল
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি'র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়াল, ছাত্রদল নেতা ডাঃ সাব্বির-সহ নেতৃবৃন্দ।





