শাপলা প্রতীক পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:৩৮ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তালিকায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, এনসিপিকে বিকল্প প্রতীকে আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে। নির্বাচন সংলাপ কার্যক্রম আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। শুরুতে সংলাপে অংশ নেবেন সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা।

আরও পড়ুন: মারা গেছেন সাবেক এমপি সেলিমা আহমাদ

ইসি সচিব আরও জানান, নির্বাচনী আচরণবিধিমালা ও প্রতীক সংক্রান্ত ভেটিং শেষে সংশোধিত তালিকা কমিশনে জমা পড়েছে। তবে ওই তালিকায় শাপলা প্রতীকটি অন্তর্ভুক্ত নেই।

তিনি বলেন, এনসিপি শাপলা প্রতীক চাইলেও তা এখন আর তালিকায় না থাকায় তারা সেটি পাচ্ছে না। তাদের নতুন প্রতীক চেয়ে আবেদন করতে বলা হয়েছে। তবে কমিশনের অনুমোদিত প্রতীকগুলোর মধ্য থেকেই তাদের একটি বেছে নিতে হবে।

আরও পড়ুন: ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর শোক