আওয়ামী লীগের প্রত্যাবর্তন রুখতে ঐক্যের আহ্বান সালাহউদ্দিনের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:১৬ পূর্বাহ্ন, ২৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় ফেরার সম্ভাবনা রুখে দিতে দেশের সব রাজনৈতিক পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে মতাদর্শগত পার্থক্য ভুলে জাতীয় ঐক্য এখন সময়ের দাবি।

আরও পড়ুন: সাবেক খতিব মুফতি রুহুল আমিন হাফিজাহুল্লাহ রিমান্ড বাতিল ও মুক্তি দাবি দেওনা পীরের

তিনি আরও বলেন, আমাদের অনৈক্যের কারণে যদি ফ্যাসিবাদ আবার ফিরে আসে, জাতি কখনো আমাদের ক্ষমা করবে না। শহীদের রক্তের অঙ্গীকার পূরণ করাই আমাদের দায়িত্ব।

দীর্ঘ বিদেশ নির্বাসন ও নির্যাতনের অভিজ্ঞতা স্মরণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দুই-চার কলামের লেখার জন্যও তাকে প্রায় সাড়ে ৯ বছর নির্বাসনে থাকতে হয়েছে।

আরও পড়ুন: ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে দেশে নাশকতা করছেন শেখ হাসিনা: রিজভী

প্রসঙ্গত, তিনি জানান—একসময় তিনি এবং মাহমুদুর রহমানকে পিজি হাসপাতালের প্রিজন সেলে একই করিডোরে রাখা হয়েছিল। মাহমুদুর রহমান তখন অনশন করছিলেন; পরে কয়েকজন প্রবীণ নেতার অনুরোধে তিনি অনশন ভঙ্গ করেন।

বিএনপির এই নেতা আরও বলেন, অতীতের ছাত্র আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মকে সংগ্রামের অনুপ্রেরণা দিচ্ছে। “আগামী প্রজন্মের জন্য গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করাই আমাদের যৌথ দায়িত্ব”, যোগ করেন তিনি।